a
ফাইল ছবি
দ্রুত সময়ের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরো ৩০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।
বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির (পাইলটিং) কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের হাতে আগামীর বাংলাদেশ। এ বাংলাদেশ যাতে মেধা ও জ্ঞাননির্ভর হয়ে গড়ে ওঠে সে জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। চলমান ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে আরো ৩০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে মন্ত্রণালয় বলে জানান তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মহিবুর রহমান, অধিদফতরের পরিচালক বদিয়ার রহমান, গাজীপুর জেলা প্রশাসক আনিছুর রহমান প্রমুখ।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
ফাইল ছবি
জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবতা দিবস আজ। যারা চরম আত্মত্যাগ করে মানবসেবায় কাজ করে যাচ্ছেন, যারা মানবকল্যাণে, মানবের উন্নতি সাধনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের উদ্দেশে আজ বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।
২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকে জাতিসংঘ কার্যালয় বোমা হামলার শিকার হয়। এতে ২২ জন কর্মকর্তা নিহত হন। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৮ সালে সিদ্ধান্ত নেয়, ২০০৯ সাল থেকে প্রতি বছর ১৯ আগস্ট বিশ্বমানবতা দিবস পালিত হবে। পরিষদ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থাকে এ দিবস পালনের আমন্ত্রণ জানায়। এর মাধ্যমে সারা বিশ্বের সাধারণ নাগরিকদের মানবিক কাজের প্রতি সমর্থন জোরদার করা যায়।
জাতিসংঘ ঘোষিত বিশ্বমানবতা দিবস আজ। যাঁরা চরম আত্মত্যাগ করে মানবসেবায় ব্রতী হয়েছেন, যাঁরা মানবকল্যাণে, মানবের উন্নতি সাধনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের উদ্দেশে আজ বিশ্বজুড়ে দিবসটি পালন করা হবে। সূত্র: ইত্তেফাক