a আফগানিস্তানের নাম হচ্ছে ‘ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান’
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

আফগানিস্তানের নাম হচ্ছে ‘ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান’


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১৬ আগষ্ট, ২০২১, ১১:৪৩
আফগানিস্তানের নাম হচ্ছে ‘ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান’

ফাইল ছবি

আফগানিস্তানের নাম বদলে দিচ্ছে তালেবান। দেশটির নতুন নাম হতে যাচ্ছে ‘ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান’। শিগগিরই দখল করে নেওয়া কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এই ঘোষণা দেবেন তালেবান নেতারা।

এদিকে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তালেবানকে বিজয়ী ঘোষণা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি।

রাজধানী কাবুল ‘পতনের’ মুখে তিনি পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় নেন। এতে তুমুল সমালোচনার মুখে পড়েছেন আশরাফ গনি। অবশ্য, তিনি দাবি করেছেন, রক্তবন্যা এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রবিবার নিজের ফেসবুক পেজে গনি লেখেন, ‘রক্তবন্যা এড়ানোর জন্য দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তই ভালো বলে মনে হয়েছিল।’

এদিকে, আফগান রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালানোর পরই কাবুলে ঢুকে পড়ে তালেবান। বিদ্রোহী গোষ্ঠীটির দুই শীর্ষ কমান্ডার দাবি করেছেন, রাষ্ট্রপতির প্রাসাদের দখল নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, মধ্যরাতের কাছাকাছি যে আল-জাজিরা নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে যে ফুটেজ দেখানো হয়েছে, তাতে দেখা গেছে যে কাবুলে রাষ্ট্রপতির প্রাসাদে ভিড় করে আছে অসংখ্য তালেবান নেতা।

একটি সংবাদসংস্থা তালেবানদের উদ্ধৃত করে জানিয়েছে, শিগগিরেই রাষ্ট্রপতির প্রাসাদ থেকে ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’-এর ঘোষণা করা হবে। 
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বাংলাদেশেও ভূ-কম্পন অনুভূত


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ১২ আগষ্ট, ২০২১, ০৬:০০
বাংলাদেশেও ভূ-কম্পন অনুভূত

সংগৃহীত ছবি

ফিলিপাইনের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় পোন্দাগুইতান ও এর আশপাশের এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। 

ফিলিপাইনের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মাতি শহরে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টা ৪৬ মিনিটে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পোন্দাগুইতান থেকে ৬৩ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ৬৫ দশমিক ৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পের পরপরই ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা। ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, আজকের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে এই ভূমিকম্পের ফলে মার্কিন উপকূলে সুনামি আঘাত হানার আশঙ্কা নেই বলেই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

কালবৈশাখী চারটি বিভাগে আঘাত হানতে পারে 


আবহাওয়া ডেস্ক:
রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ০৮:৫৭
কালবৈশাখী চারটি বিভাগে আঘাত হানতে পারে 

ফাইল ছবি

আবহাওয়ার পূর্বাভাসে একটি অঞ্চল ও চার বিভাগে কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৬টা থকে পরবর্তী ২৪ ঘণ্টা এ পূর্বাভাস দেয়া হয়েছে।

এতে বলা হয়, কুমিল্লা অঞ্চলসহ সিলেট, ঢাকা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সাথে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে রাঙ্গামাটি, ফেনী, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও খুলনায়। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক