a পুতিন ‘ব্ল্যাংক চেক’ এর প্রস্তাব দিলেন পাকিস্তানকে
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

পুতিন ‘ব্ল্যাংক চেক’ এর প্রস্তাব দিলেন পাকিস্তানকে


আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ০৯:৩০
পুতিন ‘ব্ল্যাংক চেক’ এর প্রস্তাব দিলেন পাকিস্তানকে

ফাইল ছবি

প্রায় নয় বছর পর পাকিস্তানে সফরে গেলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ। গত সপ্তাহের ওই সফরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এসময় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আমার প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছি, যা পাকিস্তানকে বলতে, আমরা যেকোনও সহযোগিতার জন্য প্রস্তুত। পাকিস্তানের যা যা দরকার তার জন্য প্রস্তুত রাশিয়া।’

বৈঠকে অংশ নেয়া এক জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তা বলেন, ‘অন্যভাবে বললে, রুশ প্রেসিডেন্ট আমাদের ব্ল্যাংক চেক সেধেছেন।’

পুতিনের ‘ব্ল্যাংক চেক’ এর বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি আরও বলেন, ‘আপনারা যদি গ্যাস পাইপলাইন, করিডোর, প্রতিরক্ষা বা অন্য যেকোনও সহযোগিতার জন্য আগ্রহী হন, তাহলে রাশিয়া তার জন্য প্রস্তুত।’ সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চরম যুদ্ধাবস্থায় বিরাজ করার মাঝে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সহিত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৈঠক সম্পন্ন এবং পুতিন প্রস্তাব দিয়ে রেখেছেন পাকিস্তানকে ‘ব্ল্যাংক চেক’। সব মিলে সামনের দিনগুলোতে বিশ্বে সামরিক তৎপরতা কোন দিকে যাচ্ছে তা এই মূহুর্তে বলা দূরুহ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরব দলের হাতে বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ১২:১৪
আরব দলের হাতে বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য

ফাইল ছবি: বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকার জন্য পার্লামেন্টে যত আসন দরকার, মঙ্গলবারের নির্বাচনের আংশিক ফলাফলে দেখা যাচ্ছে তার পক্ষে সেই আসন পাওয়া সম্ভব নয়।

এ পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট গণনা করে দেখা যায় নেতানিয়াহুর দক্ষিণপন্থী জোট ৫৯টি আসন জেতার পথে আছে। তবে ক্ষমতায় থাকার জন্য তাদের দরকার আরও অন্তত দুটি আসন।

এই নির্বাচনে ৫টি আসন জেতার পথে আছে একটি আরব দল, যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ইসরায়েলে ক্ষমতার ভারসাম্যে এই দলটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই নির্বাচনের চূড়ান্ত ফল কী দাঁড়ায়, তার ওপর নির্ভর করবে আরব-ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ গতি-প্রকৃতি। রাম নামের যে আরব দলটি ৫টি আসন জিতেছে তারা এখনো বলেনি নেতানিয়াহুর সঙ্গে তারা জোট বাঁধবে কি না। যদি তারা নেতানিয়াহুর দলকে সমর্থন দেয়, সেটা হবে এক অস্বাভাবিক ঘটনা।

সর্বশেষ হিসেব অনুযায়ী নির্বাচনে নেতানিয়াহু বিরোধী জোট পেয়েছে ৫৬টি আসন। আরব দল রামের সমর্থনে তারাও ক্ষমতায় যেতে পারে। 

আর যদি কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো জোট গড়তে না পরে, তখন ইসরায়েলে গত দুই বছরের মধ্যে ৫ম দফা নির্বাচন করতে হবে।

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন হয় আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। এর ফলে কোনো একক দলের পক্ষেই আসলে পার্লামেন্টে একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রায় অসম্ভব।

সর্বশেষ ফলাফলের ভিত্তিতে দেখা যায়, নেতানিয়াহু যদি ক্ষমতায় থাকতে চান তার একই সঙ্গে আরব দল রাম এবং একটি ছোট্ট কট্টর দক্ষিণপন্থী জাতীয়তাবাদী দল ইয়ামিনার সমর্থন লাগবে।

আরব দল রামের মতোই ইয়ামিনার নেতা নাটালি বেনেটও এখনো ঘোষণা করেননি তিনি সরকার গঠনের জন্য কোন জোটকে সমর্থন করবেন। সূত্র: বিবিসি বাংলা

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সেনাবাহিনী প্রধান দেশে ফিরেছেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৩
সেনাবাহিনী প্রধান দেশে ফিরেছেন

ফাইল ছবি: জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিত চিফ অব আর্মি সিম্পোজিয়াম এবং দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ শেষে গতকাল রবিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে তিনি গত ২৯-৩০ আগস্ট ২০২৩'চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩' এবং ৩১ আগস্ট-০১ সেপ্টেম্বর ২০২৩ দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়াম’ এ অংশগ্রহণ করেন।

সিম্পোজিয়ামসমূহে তিনি বিভিন্ন দেশ থেকে আসা সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং স্ব-স্ব স্থলবাহিনীসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারি সম্পর্কন্নোয়ন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীসমূহের আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক