a যুক্তরাষ্ট্রকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে: ইরান
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

যুক্তরাষ্ট্রকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে: ইরান


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০১ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৫
যুক্তরাষ্ট্রকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে: ইরান

ফাইল ছবি

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে দাবি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি। আজ বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক এক বৈঠকে তিনি এ কথা বলেন। খবর পার্সটুডে।

প্রেসিডেন্ট রায়িসি আরও বলেন, হত্যা, নির্যাতন, দখলদারিত্ব এবং ধ্বংসযজ্ঞের কারণে আফগানিস্তানের বহু সংখ্যক নারী ও শিশু মর্মবেদনা বয়ে বেড়াচ্ছেন। 

গত ২০ বছর ধরে আফগানিস্তানে যা কিছু ঘটেছে তা একান্তই মার্কিনিদের মানবাধিকার লঙ্ঘনের নমুনা। 

তিনি বলেন, আমরা যদি শুধুমাত্র আফগানিস্তানের নারী ও শিশুদের হত্যা, আহত হওয়া কিংবা পঙ্গু হওয়ার ঘটনাকে বিবেচনায় নিই তাহলে দেখব যে, এই দেশটিতে মার্কিন বাহিনী কি ধরনের তান্ডব চালিয়েছে। সেখানে নিরাপত্তা দেয়ার পরিবর্তে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা নষ্ট করেছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরতে প্রস্তুত: বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৬
ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরতে প্রস্তুত: বাইডেন

ফাইল ছবি

ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরতে প্রস্তুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

মঙ্গলবার রাতে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের ভাষণে এই ঘোষণা দেন। এদিন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ড. ইব্রাহিম রায়িসিও ভাষণ দেন।

ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইরানের সঙ্গে আবার কূটনৈতিক আলোচনা শুরু করে পরমাণু সমঝোতায় পুরোপুরি ফেরার লক্ষ্যে তার প্রশাসন ৫+১ গ্রুপের সঙ্গে শলাপরামর্শ চালিয়ে যাচ্ছে। 

জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানি ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল এবং এই ছয় দেশ ৫+১ গ্রুপ নামে পরিচিত।

মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যের অন্যত্র দাবি করেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে না দেওয়ার ব্যাপারে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

বিশ্বের সব সমস্যা সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয় বলে সরল স্বীকারোক্তি দেন বাইডেন। তিনি বলেন, আমেরিকার সামরিক শক্তিকে আমরা সর্বপ্রথম নয় বরং সবার শেষে ব্যবহার করব। যেকোনও সমস্যা হলেই সামরিক শক্তি ব্যবহারের প্রক্রিয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

গয়েশ্বর চন্দ্র রায় ভারতকে মাতবরি করা থামাতে বললেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ১৮ আগষ্ট, ২০২৩, ০৬:১৭
গয়েশ্বর চন্দ্র রায় ভারতকে মাতবরি করা থামাতে বললেন

ফাইল ছবি: গয়েশ্বর চন্দ্র রায়


বাংলাদেশের বিষয়ে মাতবরি না করে ভারতকে নিজেদের ঘর সামাল দিতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ভারতের উদ্দেশে বিএনপির এই নেতা বলেছেন, আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান না নিয়ে নিজেদের ঘর সামাল দিন।

শুক্রবার বিকালে রাজধানীর দয়াগঞ্জে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভারতকে উদ্দেশ করে গয়েশ্বর আরও বলেন, ‘নিজের ঘর সামলান, পরের ঘরের মাতবরি করা থামিয়ে দিন। ১৮ কোটি মানুষ যেখানে আছে, সেখানে কারো মাতবরি টিকে না, শেখ হাসিনার টিকে থাকার জন্য।’

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। তার অধীনে আমরা কোনো নির্বাচনে যাবো না। আমাদের অধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের উদ্ধার করে প্রতিষ্ঠা করতে হবে। ভারত যদি আবার ২০১৪ সালের মতো, ২০১৮ সালের মতো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়- চ্যালেঞ্জ এদেশের ১৮ কোটি জনগণ এবার ছাড়বে না।

গয়েশ্বর আরও বলেন, ‘আজকে কোন দেশ কি বলল, তাতে কিছু যায় আসে না। আমাদের অধিকার আমাদেরই প্রতিষ্ঠা করতে হবে, আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে।’

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এই কর্মসূচি দিয়েছে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক