a
ফাইল ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট হয়েছে সুনামগঞ্জের শাল্লা থানায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই হামলা বিএনপি করেছে। তাহলে ধরা পড়লো কে?
প্রথম আসামি যিনি গ্রেফতার হলেন তিনি তো যুবলীগ নেতা স্বাধীন মেম্বার। আর আপনারা বলছেন এই হামলার ঘটনা বিএনপি ঘটিয়েছে। আসলে সমস্যাটা হচ্ছে কী, বিএনপি ছাড়া ওদের মুখে আর কোনো কথা বের হয় না। সারাক্ষণ বিএনপি'র বিরুদ্ধে অভিযোগ করতে থাকে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে স্বৈরাচার এরশাদ কর্তৃক অবৈধভাবে ক্ষমতা দখলের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমিতো বলেছি একটি নিরপেক্ষ তদন্ত করে দেখুন, জরিপ করে দেখুন। হিন্দু সম্প্রদায়ের ভাইদের কত জমি, কত বাড়ি কারা দখল করে আছে। দেখবেন বেশিরভাগই আওয়ামী লীগ দখল করে আছে। আওয়ামী লীগ সবসময় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ও সম্প্রীতি বিনষ্ট করেছে।
তিনি বলেন, আমরা বার-বার বলছি রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে। এতটুকু জায়গার মধ্যে ১২ লাখ লোককে রাখা তাদের ভরণ-পোষণ দেয়া তাদের সুন্দরভাবে রাখা সম্ভব নয়। আপনারা সমাধান করছেন না। আপনারা এটাকে ব্যাবহার করার চেষ্টা করছেন। আপনাদের এসব উদ্যোগ নেয়ার বিষয় আজও দৃশ্যমান নয়।
ফাইল ছবি: ওবায়দুল কাদের
কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব আওয়ামী লীগ করে না উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের হৃদয়ে বাংলাদেশ। আমাদের চেতনায় বাংলাদেশ। সেটাই আমরা মনে প্রাণে ধারণ করি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আজকে বিএনপির চারদিকে অন্ধকার। শেখ হাসিনার উন্নয়ন, মানবতা, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপির রাজনীতিকে অন্ধ করে রেখে দিয়েছে। এখান থেকে বের হতে পারছে না। আজকে তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে।
রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শুক্রবার দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের।
তিনি বলেন, বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ সে কথাও তারা ভুলে গেছে। নির্বাচনের আগে কীভাবে বিদেশি শক্তির তাবেদারি করেছে। নির্বাচন বানচালের চক্রান্ত করেছিল। নির্বাচন যখন হয়ে গেছে, সরকার ক্ষমতা দখল করেছে, শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব দেশ সংকট উত্তরণ করে ভালোর দিকে যাচ্ছে, সুসময় আসতে সময় লাগে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সারা বিশ্বে সংকট তার প্রতিক্রিয়া আমাদের দেশেও আছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব আছে বলেই বাংলাদেশের মানুষ ভালো আছে। তুলনামূলক অনেক দেশের মানুষের যে কষ্ট সে তুলনায় শেখ হাসিনার নেতৃত্বে অনেক ভালো আমরা আছি। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
আবহাওয়ার পূর্বাভাসে একটি অঞ্চল ও চার বিভাগে কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৬টা থকে পরবর্তী ২৪ ঘণ্টা এ পূর্বাভাস দেয়া হয়েছে।
এতে বলা হয়, কুমিল্লা অঞ্চলসহ সিলেট, ঢাকা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সাথে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে রাঙ্গামাটি, ফেনী, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও খুলনায়। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়।