a আওনা, সরিষাবাড়ি, জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আওনা, সরিষাবাড়ি, জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা


মনির, সরিষাবাড়ি: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ০৫:৪৭
আওনা, সরিষাবাড়ি, জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা

ছবি: ফটোগ্রাফার সুমন, মুক্তসংবাদ প্রতিদিন

 

মনির, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন: গতকাল ১৬ নভেম্বর, শনিবার, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার ০৪ নং আওনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার বিএনপি'র সন্মানিত সভাপতি জনাব ফরিদুল কবীর তালুকদার শামীম এবং সভায় সভাপতিত্ব করেন জনাব সুরুজ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে বিএনপির উপজেলা আহবায়ক জনাব আজিম উদ্দিন, তোফাজ্জল হোসেন ডিলার, যুবদলের আহবায়ক জনাব ফয়জুল কবীর তালুকদার শাহীন, শ্রমিক দলের উপজেলা সাধারণ সম্পাদক জনাব  মোরশেদ আলম তালুকদার, শ্রমিক নেতা আবুল হোসেন, বিএনপির সহ সভাপতি যথাক্রমে, জনাব মনিরুজ্জামান মাছুম, কামাল মাহামুদ তরফদার, ইউসুফ তালুকদার, কাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম হাই, কাজিম উদ্দিন, যুবদলের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার, সহ সভাপতি আব্দুল খালেক, যুবনেতা তরিকুল ইসলাম তাপস,
সেচ্ছাসেবক দলের সভাপতি ফিরোজ আলম সোহাগ, ছাত্র নেতা আতিক, সরকার সাইম, মো: সুমন, ইউনিয়ন  শ্রমিক নেতা শিপন, রবিউল, লিমন প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব মুঞ্জরুল মোরশেদ।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বাংলা মদ ছিটিয়ে পবিত্র করা হলো নববধূর শরীর



শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ১১:০১
বাংলা মদ ছিটিয়ে পবিত্র করা হলো নববধূর শরীর!

ডোমের ছেলে হয়ে বাশফোঁড় সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করায় ডোম সমাজের সমাজপতিদের নানা হেনস্তার শিকার হচ্ছেন হৃদয়-রিতা দম্পতি। পবিত্রতার কথা বলে প্রকাশ্যে নববধূর শরীরে ছেটানো হয়েছে বাংলা মদ। একঘরে করে দেয়ার ভয় দেখিয়ে তাদের ওপর চালানো হচ্ছে মানসিক নির্যাতন। বিচার বসিয়ে করা হয়েছে জরিমানাও।

এখানেই শেষ নয়, ২০ দিনের মধ্যে সারাদেশের ডোম সমাজের লোকজনকে দাওয়াত করে খাওয়ানোরও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার স্টেশন সংলগ্ন মাছের আড়তপট্টি এলাকায়। গত ২৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে বিচার বসিয়ে এ নির্দেশ দেন ডোম সমাজের সমাজপতিরা।

এদিকে বিচারের নামে অপমান হেনস্তা ও মানসিক নির্যাতন বন্ধ এবং নির্যাতিত পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছে বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন। এ দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন করেন ফেডারেশনের নেতৃবৃন্দ।

আবেদনপত্রে বলা হয়েছে  যে, চুয়াডাঙ্গার সাতগাড়ি এলাকার স্বর্গীয় বিরু ডোমের ছেলে হৃদয় ডোম মাস দুয়েক আগে বড়বাজার মাথাভাঙ্গা ব্রিজ এলাকার কালীচরণের মেয়ে রিতা বাশফোঁড়কে বিয়ে করেন। ডোমের ছেলে হয়ে বাশফোঁড় সমাজের মেয়ে বিয়ে করায় ডোম সমাজের জাত গেছে বলে অভিযোগ তুলে বিচারের আয়োজন করে সমাজিপতিরা। হৃদয় ডোমের পরিবারকে একঘরে করে দেয়ার ভয় দেখিয়ে গত ২৩ মার্চ বিচার বসান রতন, দুখু, চলুয়া, ভুটকা, বাদল হিরু ডোমসহ ডোম সমাজের সমাজপতিরা। বিচারে নববধূ রিতাকে বাশফোঁড় সম্প্রদায় থেকে ডোম সমাজে রূপান্তরিত করে পবিত্র করার নির্দেশ দেয়া হয়। নির্দেশ মোতাবেক ৫০-৬০ পুরুষের সামনে নববধূ রিতা বাশফোঁড়ের শরীরে বাংলা মদ ছিটিয়ে দেন তারা।

শুধু তাই নয়, বিচারে হৃদয় ডোমের পরিবারকে নগদ ৬ হাজার টাকা জরিমানা, আগামী ২০ দিনের মধ্যে বাংলাদেশের সকল ডোম সম্প্রদায়ের লোকজনকে দাওয়াত করে খাওয়ানোর নির্দেশ এবং নববধূ রিতা বাশফোঁড় তার বাবার বাড়িতে গেলেও কোনো প্রকার খাদ্যগ্রহণ করতে পারবে না বলেও নির্দেশ দেয়া হয়।

বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা জানিয়েছেন, বর্তমান যুগেও বিচারপতিদের এ ধরনের বিচার মেনে নিতে হচ্ছে। তবে যুবসমাজের অনেকেই জাতে তোলার নামে হেনস্তা করার বিষয়টির প্রতিবাদ করতে চায়। ইচ্ছা থাকলেও তারা সমাজপতিদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। কেননা তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই সেই পরিবারকে ঢেকি বা একঘরে করে রাখা হবে। ফলে সমাজপতিদের অন্যায় অত্যাচার দিন দিন বেড়েই চলেছে।

হৃদয়-রিতা দম্পতির বিয়ের ঘটনায় সমাজপতিদের অন্যায় বিচারের রায় বাতিলসহ আগামীতে বিচারের নামে যেন কোনো নারী বা কোনো পরিবারকে হেনস্তা-অপমানের শিকার না হতে হয় তাই জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন জানানো হয়। একইসাথে সমাজপতিদের বিচার পরিচালনা বন্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের নের্তৃবৃন্দ।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান ফখরুল আলম জানান, ভুক্তভোগী পরিবারের সদস্যরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের লিখিত অভিযোগ দিয়েছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দেশের প্রথম বিআরটির কিলোমিটারে ব্যয় ২০৮ কোটি টাকা



মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ০৬:৫২
দেশের প্রথম বিআরটির কিলোমিটারে ব্যয় ২০৮ কোটি টাকা

দেশের প্রথম বিআরটির কিলোমিটারে ব্যয় ২০৮ কোটি টাকা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে গাজীপুর পর্যন্ত বাস চলাচলের বিশেষ ব্যবস্থা ‘বাস র‍্যাপিড ট্রানজিট’ (বিআরটি) প্রকল্পের প্রতি কিলোমিটারে ব্যয় হচ্ছে ২০৮ কোটি টাকা। এত বেশি খরচ ধরা হলেও প্রকল্পের কাজ আট বছরেও অর্ধেক শেষ হয়নি। এখন প্রকল্পের ব্যয় আরও বাড়ানোর ফন্দি আঁটা হচ্ছে।

এদিকে, বিমানবন্দর এলাকায় লঞ্চিং গার্ডার  ধসে পড়ায় গত রোববার থেকে ওই অংশের নির্মাণকাজ বন্ধ রয়েছে। যদিও প্রকল্পের নির্মাণকাজের শুরু থেকে এ অঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে আছেন। তারা বলছেন, কাজের এমন মন্থরগতি দেখে কচ্ছপও লজ্জা পাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সর্বশেষ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে চার হাজার ২৬৮ কোটি ৩২ লাখ টাকা। ২০ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ হবে এই বিআরটি রুট। হিসাব করে দেখা যায়, কিলোমিটারপ্রতি ব্যয় হচ্ছে ২০৮ কোটি টাকা।

• কাজের গতিতে কচ্ছপও লজ্জা পায়
• নতুন করে ব্যয় বাড়ানোর ফন্দি
• বন্ধ বিমানবন্দর অংশের নির্মাণকাজ
• চীনা বিশেষজ্ঞদল আসছে ২৮ মার্চ

প্রকল্প সূত্রে জানা গেছে, নকশা ও স্পেসিফিকেশন জটিলতায় প্রকল্পের ব্যয় আবার সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবর্তন করতে হবে টঙ্গী-জয়দেবপুর সড়কের কারিগরি ডিজাইন। তাতে প্রকল্পের ব্যয় বাড়বে কমপক্ষে ১৬১ কোটি টাকা। 

এ বিষয়ে তিনজন প্রকল্প পরিচালকের একজন এ এস এম ইলিয়াস শাহ রোববার (২১ মার্চ) বিকেলে ঢাকা পোস্টকে বলেন, প্রকল্পের ব্যয় সংশোধনের জন্য আমরা প্রস্তাব তৈরি করছি। তা এখনও মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।

dhakapost

রাস্তাজুড়ে চলছে বিআরটি প্রকল্পের কাজ। হচ্ছে উন্নয়ন, বাড়ছে ভোগান্তি |

প্রকল্প সূত্রে আরও জানা যায়, শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় দুই হাজার ৪০ কোটি টাকা। ২০১৮ সালে এর ব্যয় বেড়ে দাঁড়ায় চার হাজার ২৬৪ কোটি ৮২ লাখ টাকায়। ২০২০ সালে তা করা হয় চার হাজার ২৬৮ কোটি ৩২ লাখ টাকা।

প্রকল্পের ব্যয় সংশোধনের জন্য আমরা প্রস্তাব তৈরি করছি। তা এখনও মন্ত্রণালয়ে পাঠানো হয়নি

এ এস এম ইলিয়াস শাহ, প্রকল্প পরিচালক

এ বিষয়ে পরিবহন বিশেষজ্ঞ এবং বুয়েটের অধ্যাপক ড. সামছুল হক ঢাকা পোস্টকে বলেন, সময়মতো প্রকল্পের কাজ শেষ হচ্ছে না। ব্যয় বাড়ানো হচ্ছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে, সময়মতো প্রকল্প শেষ না হওয়ায় ভোগান্তি বাড়ছে। প্রকল্পের প্রস্তাব তৈরির আগে যথাযথ সমীক্ষা না হওয়ায় এত বেশি ব্যয় ধরা হয়। এ বিষয়ে সরকার তৃতীয়পক্ষ নিয়োগ করে ব্যয়ের বিষয়টি যাচাই করতে পারে। 

‘আমাদের দেশে মহাসড়ক ও রেলপথ নির্মাণের ব্যয় বিশ্বের বিভিন্ন দেশের চেয়ে বেশি। এই বিআরটি প্রকল্পের কাজ বহু আগেই শেষ করা উচিত ছিল।’
 
বিআরটি বা বাস র‌্যাপিড ট্রানজিট হলো বাস চলাচলের আলাদা সড়ক। এতে বিশেষায়িত বাস চলাচল করে। বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত বাস চলাচলের এই ব্যবস্থা চালু আছে। ঢাকার কৌশলগত পরিবহন পরিকল্পনায় ২০০৪ সালেই এই ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছিল।

সময়মতো প্রকল্পের কাজ শেষ হচ্ছে না। ব্যয় বাড়ানো হচ্ছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে, সময়মতো প্রকল্প শেষ না হওয়ায় ভোগান্তি বাড়ছে। প্রকল্পের প্রস্তাব তৈরির আগে যথাযথ সমীক্ষা না হওয়ায় এত বেশি ব্যয় ধরা হয়। এ বিষয়ে সরকার তৃতীয়পক্ষ নিয়োগ করে ব্যয়ের বিষয়টি যাচাই করতে পারে

অধ্যাপক ড. সামছুল হক, বুয়েট

সর্বশেষ গত বছর জুনের মধ্যে কাজ শেষের লক্ষ্য নির্ধারণ হলেও তা হয়নি। ২০২২ সালের জুনে প্রকল্পের কাজ সম্পন্নের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল ২০১২ সালে। ২০১৭ সালের আগে প্রকল্পের বাস্তব কাজ শুরুই করা হয়নি।

তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলিমা আক্তার ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৪৩ শতাংশের বেশি। আমি দায়িত্ব নেওয়ার পর প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে।

dhakapost

কচ্ছপগতির বিআরটি প্রকল্পে বেড়েছে যানজটের ভোগান্তি

ঢাকার সংশোধিত কৌশলগত পরিকল্পনা আরএসটিপির সমীক্ষা থেকে জানা গেছে, ঢাকার সড়কে এখন ট্রিপ সংখ্যা দুই কোটি ৯৮ লাখ। ২০৩৫ সালে তা হবে পাঁচ কোটি ১১ লাখ। ২০৩৫ সালের মধ্যে ঢাকার জনসংখ্যা ৫৫ শতাংশ বেড়ে যাবে। দ্রুত গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে ২০৩৫ সালের মধ্যে ঢাকা ও এর আশপাশে ছয়টি রুটে মেট্রোরেল, দুটি রুটে বিআরটি, ছয়টি এক্সপ্রেসওয়ে নির্মাণের সুপারিশ আছে আরএসটিপিতে। ওই সুপারিশের আলোকেই দেশের প্রথম বিআরটি প্রকল্প নেওয়া হয়েছে।

সর্বশেষ গত বছর জুনের মধ্যে কাজ শেষের লক্ষ্য নির্ধারণ হলেও তা হয়নি। ২০২২ সালের জুনে প্রকল্পের কাজ সম্পন্নের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল ২০১২ সালে। ২০১৭ সালের আগে প্রকল্পের বাস্তব কাজ শুরুই করা হয়নি

বিআরটি’র সদরঘাট থেকে বিমানবন্দর রুটে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা ছিল। কিন্তু সেটি করা যাচ্ছে না। এর রুট ঢাকা উড়াল সড়ক বা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঝিলমিল-নটর ডেম কলেজ ফ্লাইওভারসহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক। ফলে এখন বিমানবন্দর থেকে গাজীপুর রুটে বিআরটি ব্যবস্থা তৈরি হচ্ছে। এটিই দেশের প্রথম বিআরটি ব্যবস্থা।

ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি গাজীপুর-বিমানবন্দর) ২০১২ সালের ২০ নভেম্বরে একনেকে অনুমোদিত হয়। সরকারের তিনটি সংস্থার অধীনে নির্মাণকাজ চলছে এটির। মাটির সমান্তরালে বিআরটি লেন নির্মাণ করছে সওজ অধিদফতর। উড়ালসেতু, টঙ্গী সেতু ও উড়াল লেন নির্মাণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

dhakapost

বিমানবন্দরের কাছে বিআরটি প্রকল্পের ধসে পড়া গার্ডারের অংশবিশেষ |

ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও বাসডিপো নির্মাণ করছে এলজিইডি। প্রকল্পের ২০ দশমিক ৫০ কিলোমিটারের মধ্যে সাড়ে ১৫ কিলোমিটার হবে সড়কের সমান্তরালে। এ অংশ বাস্তবায়ন করছে সওজ অধিদফতর। ২০১৬ সালের ডিসেম্বরে চীনের গেঝুবা গ্রুপকে নির্মাণকাজের ঠিকাদার নিয়োগ দেয় সওজ অধিদফতর।

এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৪৩ শতাংশের বেশি। আমি দায়িত্ব নেওয়ার পর প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে

নীলিমা আক্তার, অতিরিক্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

১০ লেনের টঙ্গী সেতু ও উত্তরা হাউজ বিল্ডিং থেকে টঙ্গীর চেরাগ আলী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার উড়ালসড়ক নির্মাণ করছে বাংলাদেশ সেতু বিভাগ। এ অংশের ঠিকাদার চীনের জিয়াংসু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ। এছাড়া বাসডিপো, ড্রেন, ফুটপাত ও বাজার উন্নয়ন কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। সরকারের পাশাপাশি এডিবি, ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি), গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (ডিইএফ) এ প্রকল্পে অর্থায়ন করছে।

dhakapost

আব্দুল্লাহপুর অংশে বিআরটি প্রকল্পের ধসে পড়া একটি পিয়ার ক্যাপ |

বিমানবন্দর-গাজীপুর সড়কের মাঝামাঝি অংশে প্রকল্পের কাজ চলছে। এই অংশে বিআরটি’র ৪.৫ কিলোমিটার উড়ালপথ ও উড়ালসেতু থাকবে। এর মধ্যে ৩.৫ কিলোমিটার ছয় লেনের হবে। এক কিলোমিটার হবে দুই লেনের। বিআরটি বাসডিপোসহ বিভিন্ন স্থানে ২৫টি স্টপেজ থাকবে। বিআরটি’র নির্দিষ্ট পথে চলাচলের জন্য ১৪০টি আর্টিকুলেটেড বাস কেনা হবে।

বন্ধ বিমানবন্দর অংশের নির্মাণকাজ

ঢাকার বিমানবন্দর রেলস্টেশনের সামনে লঞ্চিং গার্ডার ভেঙে পড়ার পর গত রোববার থেকে বিমানবন্দর এলাকায় বিআরটি প্রকল্পের নির্মাণকাজ বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের অধীন এই অংশে উড়ালসেতুর নির্মাণকাজ চলছিল। সব খুঁটি বসানোর কাজ শেষ হয়েছে এখানে। মাসখানেক আগে কংক্রিটের রোডওয়ে স্ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। তবে গত রোববার (১৪ মার্চ) ৯ ও ১০ নম্বর খুঁটির লঞ্চিং গার্ডার ধসে পড়লে কাজ বন্ধ রাখা হয়।

গত রোববার বিমানবন্দর এলাকায় গার্ডারের লাঞ্চার ধসে পড়েছিল। ওই দুর্ঘটনার তদন্ত করছে সাত সদস্যের একটি দল। বিমানবন্দর ছাড়া বাকি অংশের কাজ চলছে

মো. সফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিআরটি কোম্পানি লি.

লঞ্চিং গার্ডার হলো একধরনের ক্রেন যা দিয়ে কংক্রিটের রোডওয়ে স্ল্যাব স্থাপন করা হয়। রোববার (২১ মার্চ) বিধ্বস্ত লঞ্চিং গার্ডারটি পরিদর্শনের কথা ছিল চীন থেকে আসা একটি বিশেষজ্ঞদলের। প্রকল্পের তিনজন পরিচালকের একজন এ এস এম ইলিয়াস শাহ এদিন বিকেলে ঢাকা পোস্টকে বলেন, আগামী ২৮ মার্চ চীন থেকে ওই বিশেষজ্ঞদলটি ঢাকায় আসবে।

dhakapost

শিল্পীর চোখে বিআরটি প্রকল্প

বিমানবন্দরে বিআরটি প্রকল্পের লঞ্চিং গার্ডার দুর্ঘটনার আগে আব্দুল্লাহপুরে একই প্রকল্পের একটি পিয়ার ক্যাপ ধসে পড়ে। দুটি দুর্ঘটনা তদন্তে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনিসুর রহমানকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন এখনও জমা দেওয়া হয়নি।

ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম ঢাকা পোস্টকে  বলেন, গত রোববার বিমানবন্দর এলাকায় গার্ডারের  লাঞ্চার ধসে পড়েছিল। ওই দুর্ঘটনার তদন্ত করছে সাত সদস্যের একটি দল। বিমানবন্দর ছাড়া বাকি অংশের কাজ চলছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ